ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’

অবশেষে নানা জল্পনা-কল্পনার পর ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। খবরটি নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য নওশাবা আহমেদ। সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে মঙ্গলবার (২৫ মার্চ) পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘বরবাদ’। দুপুর ১২টা থেকে সিনেমাটির সংশোধিত কপি দেখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। এরপরই এটির ছাড়পত্র দেওয়া হয়।


এ বিষয়ে নওশাবা বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাইমিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে।”


এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এখানে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ। উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী হাসান।


ads
ads
ads

Our Facebook Page